বরফ গলা নদীর মত, শ্রাবণ মেঘের আকাশের মত গিরি কন্যা ঝরনা ধারার মত কাঁদো কেঁদে কেঁদে গড়ে তোল চোখের জলের শিসমহল মনে রেখো তবু কেউ তোমার কথা, তোমার পারিজাত সন্তানের কথা ভুল করেও মনে করবে না, এতটুকু ভালবাসার তুলিতে আঁকবে না কোন জলছবি ! কাঁটাতারের বেড়ার মত, গলায় বিদ্ধ কাঁটার মত তুমি চেয়ে চেয়ে দেখবে উদোম বুকের ছাতিতে, উন্মুক্ত পৃষ্ট দেশে নূর হোসেনের সেই রক্ত লেখা ! কাঠের পুতুলের মত, ছাদনা তলার বদনার মত অন্ধ চোখে তাকিয়ে থাকা ! যদি পারো স্মৃতির মণি কোঠরে ফিরে যেও যেখানে তোমার টিপু সুলতান উন্মুক্ত তলোয়ার হাতে এখনও দাঁড়িয়ে আছে ! তোমার শত্রুর বিরুদ্ধে, মানবতার শত্রুর বিরুদ্ধে যৌবনের মৌ বনে লুকিয়ে থাকা ভীরু কাপুরুষদের বিরুদ্ধে !
তোমার অগণিত শহীদ সন্তানের বজ্র মুষ্টি এখনও সুকঠিন শপথের সূর্য স্মারক । যে কোন সময় মহাকালের হাত ঘড়ি টিক টিক করে বেজে উঠবে ! ঝাউয়ের বনে, ঘাসের মেলায়, শরত শিশির লুকিয়ে লুকিয়ে হাসবে গলায় মাদুলি পড়া কিছু দিগম্বর শিশুর বাঁধ ভাঙা উল্লাসে আবার ফিরে আসবে তোমার আরব্য রজনীর গল্প, ঠাকুরমার ঝুলি !
তবু একদিন মরা গাঙে পানি পাওয়ার মত, তোমার অবোধ সন্তানের বোধোদয় ঘটবেই চেতনার বহ্নি শিখায় ক্ষমতার মোহ টুটবেই ! ততদিন তুমি যত পারো কাঁদো, মায়ের চোখের জলে যদি সন্তানের চোখে জল আসে ! আর সেই জল ধুয়ে মুছে দেয় হৃদয়ের সকল আবর্জনা !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rumana Sobhan Porag
বরফ গলা নদীর মত, শ্রাবণ মেঘের আকাশের মত
গিরি কন্যা ঝরনা ধারার মত কাঁদো
কেঁদে কেঁদে গড়ে তোল চোখের জলের শিসমহল
মনে রেখো তবু কেউ তোমার কথা, তোমার পারিজাত সন্তানের কথা
ভুল করেও মনে করবে না, এতটুকু ভালবাসার তুলিতে আঁকবে না কোন জলছবি !------------কি যে সুন্দর কথা গুলো....বেশ ভাল লাগল।
সূর্য N/A
"চেতনার বহ্নি শিখায় ক্ষমতার মোহ টুটবেই" প্রতিদিনই ক্ষমতার মোহ বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর স্বাদ নেয়ার নেতৃত্ব। এ মায়ের খুব সহজেই মুক্তি নেই। অনন্তকাল ধরেই কাঁদতে হবে। আপনার মতো আমিও চাই মোহ টুটে যাক। দারুন সব উপমায় সাজিয়েছেন কবিতা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।